মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার ভালকজান পেট্রোল পাম্প এর নিকট ফুলবাড়িয়া থেকে ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের একটি বাসে (১১মঙ্গলবার) রাত আনুমানিক ২ টা ৪৫ মিনিটে পার্কিং অবস্থায় আ"গু"ন দিয়েছে দু"র্বৃত্ত"রা।এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫) মা"রা গেছেন।কে বা কারা বাসটিতে আগুন দিল তা এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ফুলবাড়িয়া থানা প্রশাসন বিষয়টি উদঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।অন্যান্য দিনের মতো চালক জুলহাস মিয়া সারাদিনের ক্লান্ত শরীর অবকাশের জন্য নির্ভীঘ্নে বাসের মধ্যেই ঘুমাচ্ছিলেন।এমন নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানান ফুলবাড়িয়াবাসী।বাস মালিক বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানান।