এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নতুন উদ্যোগ, সড়কে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিএনজি ড্রাইভার ও লাইনম্যানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১ ডিসেম্বর (সোমবার) ফুলগাজী থানা প্রশাসন সন্ধ্যায় ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের আহ্বায়ক, ফরিদ আহমদ ভূঁইয়া, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইয়াসিন মাহমুদ, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, ফুলগাজী উপজেলা সিএনজি সমবায় সমিতির সাধারন সম্পাদক, তাজুল ইসলাম, মহিন, উপজেলা শ্রমিক দলের সমন্বয়ক মোহাম্মদ শাহেদ,উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি, জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলাম কুন্ডু এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ।ফুলগাজী উপজেলার নয়টি সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান ও বিপুল সংখ্যক সিএনজি ড্রাইভার সভায় অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় ফুলগাজী থানার (ওসি) লুৎফুর রহমান সিএনজি চালকদের উদ্দেশ্য বলেন, সিএনজি চালকদের সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ভারতীয় মাদক পরিবহন না করা, যেকোনো ধরনের অবৈধ কাজে সম্পৃক্ত না হওয়া, এবং যাত্রীদের সাথে সদাচরণ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। চালকরা সচেতন হলে দুর্ঘটনা ও অপরাধ অনেকাংশে কমে যাবে।সভায় উপস্থিত সিএনজি ড্রাইভারগন নিরাপদ সড়ক ও যাত্রীসেবার মান উন্নত করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চান,এবং যাএীসেবার মান উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেন।