এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
ফেনীর ফুলগাজীতে ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে ফুলগাজী সদর ইউনিয়ন ও মুন্সিরহাট ইউনিয়নের ৮০ জন বর্গাচাষীর মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।২৬ নভেম্বর (বুধবার) স্বাবলম্বী করার লক্ষ্যে চাষীদের হাতে প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহরিয়া ইসলাম।তিনি বলেন, কৃষকই দেশের মূল শক্তি,তাঁদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি মানবিক সংস্থাগুলোর দায়িত্ব।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা রেড ক্রিসেন্টের নবনির্বাচিত সেক্রেটারী সালাউদ্দিন মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খোরশেদ আলম।অতিথিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে ভবিষ্যতেও কৃষকদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।বিতরণ অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের স্থানীয় নেতৃবৃন্দসহ উপকারভোগী বর্গাচাষীরা উপস্থিত ছিলেন।