আব্দুল জলিল পাশা সাটুরিয়া
তারিখ: ৭ অক্টোবর ২০২৫ ইং ফুকুরহাটি ইউনিয়ন পরিষদ, সাটুরিয়া, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়ন পরিষদে স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সাটুরিয়া, মানিকগঞ্জ। সভাপতিত্ব করেন মোহাম্মদ জিয়াউর রহমান, চেয়ারম্যান, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদ।
সভায় ফুকুরহাটি ইউনিয়নের সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক সেবার মান, এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি চেয়ারম্যান ও পরিষদের সদস্যদের কার্যক্রমের গতি ও স্বচ্ছতা সম্পর্কে খোঁজখবর নেন এবং আরও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান ইউনিয়নের চলমান উন্নয়নমূলক কাজের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি রাইল্লা ব্রিজ, ইট সলিং, পিচ ঢালাইসহ বিভিন্ন নতুন উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন।
তিনি আশা প্রকাশ করেন, “যদি চলমান ও প্রস্তাবিত সকল কাজ সফলভাবে সম্পন্ন হয়, তবে ফুকুরহাটি ইউনিয়ন শিগগিরই বাংলাদেশের একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে পরিচিতি পাবে।সভায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।