ওবায়দুর রহমানমোঃ
(ফরিদপুর ) প্রতিনিধি:
ফরিদপুর ১(বোয়ালমারী মধুখালি আলফাডাঙ্গা ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জনাব মোঃ খন্দকার নাসিরুল ইসলাম নাসির । কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে তাঁর নাম চূড়ান্ত করে। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় তার প্রার্থিতা ঘোষণা করেন। প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার সময় এ আসন ফাঁকা রেখেছিল বিএনপি।
মনোনয়ন পাওয়ার পর তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
জনাব মোঃ খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন ‘আমি সবসময় মাঠেই ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে এ মনোনয়ন ঘোষণা করেন।