ওবায়দুর রহমান উপজেলা প্রতিনিধি
সালথা উপজেলা বল্লভদী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদ ফকির আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। একই সঙ্গে তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন,শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাউষখালী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে করে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এমদাদ ফকির বলেন, “বিএনপির আদর্শ আমার ভালো লাগে। দেশের জন্য তারা যে ত্যাগ ও সংগ্রাম করে এসেছে তা আমাকে অনুপ্রাণিত করেছে,তাই আমি স্বেচ্ছায় আমার বর্তমান দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।মো. এমদাদ ফকির বাউষখালী গ্রামের মৃ-ত মোসলেম ফকিরের ছেলে। তিনি বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।