ওবায়দুর রহমান উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ১লা ডিসেম্বর ২০২৫ এশার নামাজের আগমুহূর্তে হঠাৎ করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।হঠাৎ করে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে তা দ্রুতই বিক্ষিপ্ত সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।