ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২ মার্চ) সন্ধ্যায় জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের মডেল মসজিদে এই আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে আমির প্রফেসর আবুল ফজলু মুরাদ এর সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল কাদের মিয়া। আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা অফিস সেক্রেটারি প্রফেসর মিজানুর রহমান, ফরিদপুর ২ আসনের জামায়াতে আমির (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, নায়েবে আমি র মোহাম্মদ আজিজুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম, ফরিদপুর পৌর জামায়াতের সহজ সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলি নজরু, উপজেলা ওলামা ফেডারেশনের সভাপতি মাওলানা মিকাইল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করা হয়, ইফতার মাহফিলে দেশর জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।