নাজিম উদ্দীন ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার যৌক্তিক স্থানে নতুন উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় ২নংদাঁতমারা ইউনিয়নের দাঁতমারা বাজারে “উত্তর ফটিকছড়ি ভূজপুর থানা সম্মিলিত নাগরিক পরিষদ”-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফটিকছড়ি উপজেলার আয়তন ও জনসংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা দেখা দিচ্ছে। এ অবস্থায় এলাকার উন্নয়ন ও জনগণের সুবিধার্থে উত্তর ফটিকছড়ির যৌক্তিক স্থানে নতুন উপজেলা গঠন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। তারা আরও বলেন, সরকারের নিকট এই দাবিটি দীর্ঘদিনের, এখন সময় এসেছে বাস্তবায়নের। উত্তরাঞ্চলের জনগণের প্রত্যাশা—দ্রুত ফটিকছড়ির যৌক্তিক স্থানে নতুন উপজেলা ঘোষণার মাধ্যমে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।আয়োজক: উত্তর ফটিকছড়ি সম্মিলিত নাগরিক পরিষদ স্থান: দাঁতমারা বাজার, ভূজপুর থানা উত্তর ফটিকছড়ি, চট্টগ্রাম।