ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন
ফটিকছড়ি উপজেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব [সাইদ মোহাম্মদ ইব্রাহিম]–এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে সংগঠনের নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফটিকছড়ি উপজেলার শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে, ইউএনও মহোদয়ও ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবার মান বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।উক্ত সৌজন্যে সাক্ষাতে উপস্থিত ছিলেন হেফাজতের স্থানীয় শাখার শুরা সদস্য, দায়িত্বশীল ও মুরব্বীগণ।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ ফটিকছড়ির সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।