নাজিম উদ্দীন ফটিকছড়ি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা যুবদল, ভূজপুর থানা যুবদল, ফটিকছড়ি পৌরসভা যুবদল ও নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে রাজঘাট আয়োজিত এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য জনাব শওকত উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক এম. মোরশেদ হাজারী, আর সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক মাইন উল্লাহ উজ্জল। র্যালি ও আলোচনা সভায় যৌথভাবে সঞ্চালনা করেন চার ইউনিটের সদস্য সচিবগণ মাহমুদুল হাসান দিলো (উপজেলা যুবদল), মোহাম্মদ শহীদ (ভূজপুর থানা যুবদল), মোঃ রাজন (ফটিকছড়ি পৌরসভা যুবদল) এবং ইব্রাহিম বিজয় (নাজিরহাট পৌরসভা যুবদল)অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক ডিওক, মোঃ হাসান , মোহাম্মদ কামাল মোহাম্মদ আনোয়ার, মাসুদ পারভেজ, মঞ্জু, সালাউদ্দিন মঞ্জুর, সাঈফ সুমন, মোঃ শাহাদাত, নাসির উদ্দিন, মোঃ আরমান,ঘোষণা কবির, কামরুল হাসান প্রমোখ। এ সময় ফটিকছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত যুবদল কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।পুরো উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও স্লোগানে মুখরিত র্যালির দৃশ্য।