ফটিকছড়ি প্রতিনিধি নাজিম উদ্দিন
চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং আমতল (বড় খইয়ে) এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে নয়াবাজার পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্যসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও সঙ্কটজনক বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দ্রুতগতির দুই মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খেলে ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারান। খবর পাওয়া মাত্রই পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।দুঃখজনক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মহান সৃষ্টিকর্তা নিহতদের ক্ষমা ও মাগফিরাত দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।