প্রভাতী প্রতিবেদন
ফটিকছড়ি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিম উদ্দীন।
বুধবার ফটিকছড়ি উপজেলা পরিষদের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফটিকছড়ির সার্বিক প্রশাসনিক কার্যক্রম, সাংবাদিকতা, উন্নয়ন ও জনসেবামূলক বিষয় নিয়ে ইউএনও’র সাথে স্নিগ্ধ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়। সাক্ষাৎকালে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ফটিকছড়িকে একটি আধুনিক, সেবা-সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক নাজিম উদ্দীনও প্রশাসনের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে পৌছে দিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।