মামুনুর রহমান টগর
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা ২ নং জোড়াদাহ ইউনিয়নে'র হরিশপুর গ্রামে'র ফকির লালান শাহ্ এর ১৩৪ তম তিরোধান দিবস ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি'র সভাপতিত্ব করেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ - জামান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা থানা অফিসার ইনচার্জ জনাব শরিফুল ইসলাম হাওলাদার। আরো উপস্তিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শহীদ মোহাম্মদ তিতুমীর, হরিনাকুন্ডু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মো: উজ্জ্বল কুমার কুন্ডু, ২ নং জোড়াদাহ ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, ২ নং জোড়াদাহ ইউনিয়ন বিএনপির সন্মানিত সভাপতি সাজেদুর রহমান রনি,হরিনাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তার আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো,লালান একাডেমীর প্রধান শিক্ষিকা মোছা: লাভলী ইয়াসমিন, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সন্মানিত সভাপতি আব্দুস সামাদ, হরিনাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রহমান টগর সহ সকল লালন ভক্ত বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।