মাগুরা প্রতিনিধিঃ
প্রেসক্লাব শালিখা,মাগুরার দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ বৃহস্পতিবার আড়পাড়াতে সমপন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মোঃ বাহারুল ইসলাম ও নওয়াব আলী সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির দিক নির্দেশনার জন্য ২ জন উপদেষ্টা রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক ও যুগ্ম উপদেষ্টা প্রেসক্লাব যশোরের সহ সভাপতি দিনু আহম্মদ।
গুরুত্বপূর্ণ অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি রমেশ চন্দ্র সরকার, সহসভাপতি জিআরএম তারিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু হুরাইরা,সাহিত্য সম্পাদক বৃষ্টি মিনা,মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম। এ সময় শালিখা থেকে প্রায়াত সাংবাদিক আয়ূব হোসেন, জালাল আহম্মদ, মন্জুর রশিদ ও লক্ষ্মণ চন্দ্র মন্ডলের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এ সময় প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার বর্ষ সেরা সাংবাদিক হিসেবে জিআরএম তারিক ও আবু হুরায়রাকে ক্রেষ্ট প্রদান করা হয়।অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সাংবাদিক তারিকুল ইসলাম।