মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
ফেসবুকে ফাঁদে ফেলে অপহরনকারী চক্রের মুলহোতা মো: আরমান শেখকে (২২) কে গ্রেফতার করেছে খুলনা র্যাব- ৬। বৃহস্পতিবার ৩ এপ্রিল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে খুলনার রুপসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহরনের শিকার ভিকটিম নারী ও মুক্তিপনের টাকা উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃত আরমান শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গিমাডাঙা গ্রামে। বৃহস্পতিবার খুলনা র্যাব -৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রায় দুই মাস আগে ভিকটিমের সাথে এক নারীর পরিচয় হয়।একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ত্বপুর্ন সম্পর্ক গড়ে ওঠে
পরবর্তী বিভিন্ন সময় তাকে নানান প্রলোভন দেখিয়ে দেখা করার প্রস্তাব দেয়
ঔই নারী। গত মঙ্গলবার ১ লা এপ্রিল ভিকটিম ঔই নারীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাগেরহাট জেলার মোল্লারহাট জয়ডিহি বাসস্টান্ডে যায়।ঐ নারীর পাঠানো ভ্যানে ভিকটিম বুড়িগাংনি বাজারে যাওয়ার পথে সাতারচর এলাকায় পৌছালে অপহরন চক্রের মুল হোতা আরমান সহ ৭ জনের একটি দল তাকে হত্যার উদ্দেশ্যে অপহরন করে অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে এবং ব্রাকমেইলের উদ্দেশ্যে ভিকটিমের জামা কাপড় খুলে ভিডিও করার চেষ্টা করে। এসময় অপহরণ চক্রটি ভিকটিমকে শারীরিক নির্যাতন করে এবং ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে তার মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ভিকটিমের মা নিরুপায় হয়ে ১৫ হাজার টাকা বিকাশে অপহরন চক্রের কাছে পাঠায়। এর পর র্যাব - ৬, সদর কোম্পানির আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারী ও অভিযান শুরু করলে খুলনার রুপসা এলাকা থেকে ভিকটিম নারী ও চক্রের মুল হোতাকে গ্রেফতার করে।