আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার,লৌহজং মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধনী আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: নেছার উদ্দিন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.শ্যামল চন্দ্র পোদ্দার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড.জয় সরকার ইমন।বক্তারা বলেন,প্রাণিসম্পদ খাতে প্রযুক্তি,সেবা ও গবেষণার সমন্বয়ে কৃষক পর্যায়ে মাংস, দুধ ও ডিম উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,প্রাণিসম্পদ উন্নয়ন দেশের পুষ্টি নিরাপত্তা,কর্মসংস্থান ও অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহান।উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলা উপজেলা নির্বাচন অফিসার মো. জীবন ইবনে মাসুদ, ভাইস প্রিন্সিপাল মো. শাহিনুর রহমান। প্রিন্সিপাল মো. মোজাম্মেল হকও।প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উদ্ভাবনী উদ্যোগ, গবাদিপশুর পরিচর্যা এবং আধুনিক প্রাণিচিকিৎসা সেবার উপর বিভিন্ন স্টল সাজানো হয়।অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে প্রাণীসম্পদ সপ্তাহের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।