হারাধন চক্রবর্তী, মীরসরাই,
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের বিদায়ে মণ্ডপে মণ্ডপে বেজেছে বিষাদের ধ্বনি।
বাঙ্গালী সনাতন ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমীর দিনে মিরসরাইয়ে ৯০ টি পূজা মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। গত ২ অক্টোবর বৃহস্পতি বার বিজয়া দশমীতে বিদায় নিয়েছে মা দুর্গা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
হিন্দু সনাতন শাস্ত্রমতে, এই নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা।
নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। তাই কুম্ভ বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা হয়েছে। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার পঞ্চমী বোধন পূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর দেবী দুর্গা হাতি/গজে আগমন করেছে । ফলম্- গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। এছাড়াও দেবী পালকি/ দোলায় স্বর্গে গমন করেছে।ফলম্- দোলায়ং মড়কং ভবেৎ।
পাঁচ দিনের আনন্দ উৎসবের পর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা সুন্দর ভাবে সম্পূর্ণ হওয়ায় অবদান রয়েছে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীর।মহাজন বাড়ী দুর্গা পূজা উদযাপন পরিষদ উদ্যোগে কংকর চৌধুরী ও লাকী গুহ তত্বাবধানে অর্জুন কুমার চৌধুরীর সহযোগিতায় কমিটির সকলের দিক নিদের্শনায় পূজক পন্ডিত হারাধন চক্রবর্তী ও তন্ত্র ধারক ইমনচক্রবর্তী মায়ের পূজা ও আরাধনা হয়। হারাধন চক্রবর্তীর চন্ডী পাঠ ও যজ্ঞের মাধ্যমে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা ২০২৫ সমাপ্ত হয়। চৈতী চৌধুরীর একক নৃত্য , গান,কবিতা আবৃতি, আরতি প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।