ইমন রহমান
১৫ অক্টোবর, ২০২৫ খ্রিঃ বুধবার দৌলতখান থানা আকস্মিক পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়।এসময় দৌলতখান থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে হাউজ গার্ড সালামি প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টারসমূহ পর্যালোচনা করেন এবং দৌলতখান থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ইউনিয়নের মিয়ার হাট বাজারে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিতি হন। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অনলাইন জুয়া ও অর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন দৌলতখান থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জনাব জিল্লুর রহমানসহ অন্যান্য অফিসার ও ফোর্স, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।