কামরুল ইসলাম
চট্টগ্রাম বিভাগের পার্বত্য বান্দরবান জেলার থানা থানা গুলোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পার্বত্য বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপার। বিস্তারিত জানতে গিয়ে জানাযায়
১৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বান্দরবান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, এবং সম্মানিত জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্টসমূহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছেন জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও থানার অফিসার ইনচার্জগণ।
এ সকল তদারকি কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।