কামরুল ইসলাম
অদ্য ২৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ পার্বত্য চট্টগ্রামের বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সুদক্ষ চৌকষ সাহসী পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
উক্ত মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ক্যাম্প, চেকপোস্ট ও পুলিশ লাইন্সে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ সরাসরি ও অনলাইন জুম’র মাধ্যমে সংযুক্ত ছিলেন। এসময় পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বলেন সকল পুলিশ সদস্যদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।এ-সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।