মিজানুর রহমান ঈশ্বরদী
সোমবার সন্ধ্যায় অবশেষে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে ধান শীষের প্রার্থী হিসেবে বিএনপি মনোনয়ন পেলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা শেষে আজ কেন্দ্রীয় দপ্তর থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, এ আসনে একাধিক প্রার্থী মনোনয়নের দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত মাঠপর্যায়ে জনপ্রিয়তায় তার নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মনোনয়ন এর খবর ছড়িয়ে পড়তেই পুরো ঈশ্বরদী জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসব এর আমেজ বয়ে যায়। এবং আনন্দ মিছিল করে হাবিবুর রহমান হাবিব কে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী। স্থানীয় রাজনীতিবিদ সাধারণ জনতা এই আসনে হাবিবুর রহমান হাবিব কে মনে প্রানে ভালোবাসে এবং স্নেহ করে। সকলের দ্বাবী দল মত নিরবচ্ছিন্ন হয়ে সুষ্ঠু একটি নির্বাচন হোক।