এস এন জামান হাশেমী পাবনা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর– বেড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোডাউনটি অনুষ্ঠিত হয়।প্রচারণার অংশ হিসেবে শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি উপজেলার দুলাই বাজার থেকে শুরু হয়ে নাজিরগঞ্জ, মানিকহাট, এবং সাতবাড়িয়া এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, “জনগণ পরিবর্তন চায়। আমরা শান্তি, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিজয় অর্জন করে আমরা তা প্রমাণ করবো।এসময় উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারি, যুব সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে এই শোডাউনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রার্থী হেসাব উদ্দিন নিজের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন।নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাবনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।