এস এন জামান হাশেমী পাবনা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৮পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণওভোট চাওয়ার কর্মসূচি চলছে।সম্প্রতি নাগডেমরা ইউনিয়ন, পাথালিয়াহাট ও সেলন্দা বাজারে বিএনপির নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবারও উন্নয়ন ও গণতন্ত্রের পথে ফিরে আসবে। জনগণ বিশ্বাস করে, একমাত্র বিএনপিই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে সক্ষম।স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তারা জানান, ধানের শীষের পক্ষে এখন গণজোয়ার বইছে।প্রত্যেক শ্রেণি-পেশার সাধারণ মানুষ বিএনপির এই গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ায় তারা উচ্ছ্বসিত ও আশাবাদী।নেতাকর্মীরা আরও বলেন,আমরা জনতার ভোটে বিশ্বাসী। ভোটের মাধ্যমেই এর জবাব হবে।তারা আশা প্রকাশ করেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আর পথ হারাবে না একটি গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।