পরশুরাম বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন নিহ*ত একজন আ-হত
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুইজন নিহত ও একজন আহতের খবর পাওয়া গেছে।
২৫ জুলাই (বৃহস্পতিবার) রাতে বাংলাদেশ ভারত সীমান্তে মাছ ধরতে যায় জাকির হোসেন মিল্লাত (২১) লিটন (৪০) আফসার (৩২) সজনেরা ও স্থানীয়রা জানান রাত আনুমানিক ১২ ঘটিকায় কৃষি জমিতে মাছ ধরতে যায় মিল্লাত, লিটন, আফসার,হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গুলিবিদ্ধ অবস্থায় মিল্লাত ও আফসার পড়ে আছে গুলিবিদ্ধ লিটনকে নিয়ে যায় বিএসএফ।
গুলিবিদ্ধ মিল্লাত ও আফসার কে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিল্লাতকে মৃত ঘোষণা করে,অন্যদিকে আফসারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
৪ বিজিবির (সিও) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লিটন মিল্লাত আফসার তারা বাংলাদেশ ভারত নোম্যান লেন্স সীমানা পিলার নং ২১৬৪ অতিক্রম করে চোরাকারবারী করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে।
মিল্লাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, গুলিবিদ্ধ আফসারকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে, গুলিবিদ্ধ নিহত লিটনকে বিএসএফ নিয়ে যায়, আমরা পতাকা বৈঠক করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি, আশা করি তারা আগামীকাল বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লিটনের মরদেহটি হস্তান্তর করবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।
আবু তালেব বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছুদিন আগেও মেজবাহ নামের এক যুবককে গুলি করে নির্মমভাবে হত্যা করে, আজকেও বিএসএফ তিনজনকে গুলি করে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।