আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
পরকীয়ায় বাধা দেওয়ায় মুন্সিগঞ্জ জেলা আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জামায়াত নেতা মনির হোসেনের ব্যাপারীর ছেলে আল-ফাহাদ(২৪)। রবিবার(১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আদালত চত্বরের সামনে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আল-ফাহাদের বোন ফাতেমা(২৬)-এর স্বামী আল ফয়সাল রাহাত(৩৩) দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এই ঘটনায় ফাতেমার পরিবার আদালতে একটি মামলা (সিআর মামলা নং৮২২/২৫) দায়ের করে। মামলার হাজিরা দিতে রবিবার তার আদালতে গেলে ফয়সাল রাহাতসহ আরো কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়,আল-ফয়সাল রাহাত,পলাশ, বাবু,মোমিন সহ ২০-২২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আল-ফাহাদের উপর হামলা চালায়। প্রথমে ফয়সাল রাহাত হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে তার কপাল,নাক ও মুখে এলো পাথারি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে অন্যরা কাঠের ডাসা,বাসের লাঠি ও রামদার বাট দিয়ে বেধরক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা যখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। ঘটনার পর আহতের পিতা মনির হোসেন বেপারী মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন,আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই তারা হামলা চালিয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, বলেন অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।