আতিকুর রহমান (পারভেজ) পটুয়াখালী
আজ (শনিবার) পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত 'সমন্বয় সভায়' জোট সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ' বিএনপি বলে আমরা জামাত, আর জামাত বলে আমরা বিএনপি। এ নিয়ে আমরা বিপদে আছি। একটা সময়ে ডানপন্থিরা বলত আমরা ডানপন্থি আর ডানপন্থিরা বলত আমরা বামপন্থি। আমরা বিএনপিও না আমরা জামাত ও না। আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনাই। আমরা কাদেরকে আমাদের জোটে নিব তা নির্ধারণ করবে কারা সংস্কারের পক্ষে আছেন।জোট সংস্কারের পক্ষে যারা থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইতিহাস উত্থান এবং বিকশিত সংগ্রামকে যারা স্বীকৃতি দেয়, যারা এই বাংলাদেশের সংস্কারের পক্ষে থাকবে তাদের নিয়ে বাংলাদেশ বিনির্মাণ করব।