আরিফুল ইসলাম ইরান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ক্রেতাদের জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার দায়ে এক ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যামমান আদালত।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর পঞ্চগড় জেলার শহরের ধাক্কামারা এস বি ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: নাহিদ হাসান।জেলা শহরের করতোয়া ফিলিং স্টেশন,কাঞ্চন জঙ্ঘা ফিলিং স্টেশন ও এস বি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পেট্রোল ও অকটেনে পরিমাপে কম পাওয়ায় এসবি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তীতে ঠিক করে তেল বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।