মোঃ আসাদুজ্জামান বিশেষ প্রতিনিধি
আজ (৭ ডিসেম্বর, ২০২৫) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এই তাপমাত্রা এই মৌসুমের (শীতকাল) মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ৬ কেন্দ্র জানিয়েছে, এই তাপমাত্রা একটি মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি তৈরি করেছে এবং ডিসেম্বরে তাপমাত্রা আরও কমতে পারে।বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহাসিক রেকর্ড এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়াতেই রেকর্ড করা হয়েছিল।