অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা এবং ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভে সাংবাদিক নেতারা ৩৮ দফা দাবি তুলে ধরেন।সমাবেশে বক্তারা বলেন,সাংবাদিকদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না।নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া এই নীতি বাস্তবায়নই সময়ের দাবি। তারা নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, স্বাধীন তথ্য কমিশন গঠন এবং সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন।সভাপতিত্ব ও বক্তারা সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।এছাড়া বক্তব্য রাখেন আরইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহসভাপতি আবদুস সবুর, এনটিভির প্রতিনিধি শ.ম সাজু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক মো. আনিসুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, রাজশাহী মেডিকেল কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডা. তারিকুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাফসান আলম প্রমুখ।সমাবেশ পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক।স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে সাংবাদিক সমাজের ঐক্য বক্তারা বলেন,আমরা এমন একটি সংবাদমাধ্যম চাই, যেখানে সাংবাদিকরা কোনো পক্ষের চাপ ছাড়াই সত্য তুলে ধরতে পারবেন। সাগর-রুনি হত্যার মতো ঘটনার বিচার না হওয়া গণমাধ্যমের জন্য লজ্জার।তারা আরও জানান, দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। অথচ জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সাংবাদিকদের বেতন-ভাতা আগের জায়গায় রয়ে গেছে।সাংবাদিক নেতারা সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার সম্পন্ন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।আন্দোলনের হুঁশিয়ারি বক্তারা আরও বলেন, “সাংবাদিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।