গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি:রাশিদুল ইসলাম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাঝুরি ৩নং ওয়ার্ডে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন মা খোদেজা বেগম। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছেলে সজীব খান তার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এরই জেরে সম্প্রতি আত্মহত্যা করেন খোদেজা বেগম।
স্থানীয়রা তাকে কবর দিলে,গত ২৩ শে নভেম্বর গভীর রাতে সেই কবর খুঁড়ে মায়ের লাশ উঠিয়ে নিজের ঘরে নিয়ে আসে সজীব। লেপ-তোশক দিয়ে ঢেকে লাশ ঘরে রেখে দেয় সে। ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের আদেশে এলাকাবাসী দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুনরায় দাফন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।