সুমন রায়,উপজেলা প্রতিনিধি
অবশেষে নীলফামারী ৪ আসনের এমপি মনোনয়ন প্রার্থী চূড়ান্ত হলেন।রাজনৈতিক জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।তিনি বলেন তারেক রহমান আমাকে ধানের শীষ দিয়েছে, শুধু আমাকে নয় সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষকে দিয়েছে।আমি মনে করব আমার পক্ষে সকলের দ্বিধা দ্বন্দ্ব ভুলে আগামী দিনে রাজপথে ধানের শীষের কান্ডারী হয়ে সকলের কাজ করবেন।আমি চাই সকলকে নিয়ে নীলফামারী চার আসন জনাব তারেক রহমানকে উপহার দিতে।তিনি আরো বলেন কেউ পক্ষপাতিত্ব না করে দলের জন্য দেশের জন্য জনগণের জন্য নিজেকে গড়ে তুলুন যাতে আগামী দিনে সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষ উন্নয়নের দিকে ধাবিত হয়। আমি কথা দিচ্ছি কোন স্বজনপ্রীতি নয় সকলের মাঝে আমি আব্দুল গফুর সরকার থাকবো।