সুমন রায়
উপজেলা প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করে এবং মালয়েশিয়া থেকে ইসলামিক অর্থনীতি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পূর্ণ করেন "ড. মো: মাহবুবুর রহমান"। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে নিজ বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, এবং রাজশাহী ভার্সিটি কর্তৃক ডিনস অ্যাওয়ার্ডসহ অন্যান্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছিল।
গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সে "পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি" অর্জন করেন।
তার গবেষণার বিষয় ছিল: "Doctrinel Similarities and Dissimilarities in the Divine Religions" (ঐশী ধর্ম সমূহে বিশ্বাসগত সাদৃশ্য ও বৈসাদৃশ্য)।
তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছে।
তার নাম: ড. মো: মাহবুবুর রহমান। বাসা: নীলফামারী সদরের ১৪ নং চাপড়া সরমজানি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুর বাজার সংলগ্ন ডাঙ্গারবাড়ি গ্রামে।
তার বাবার নাম: মাওলানা মতলুবর রহমান। তিনি চাপড়া কাশীরাম আলীম মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
তিনি বলেন:- এই আনন্দ এবং কর্তৃত্ব শুধু আমার নয়, এই আনন্দ সারা নীলফামারীবাসীর। আপনাদের, আমাদের সবার।