সুমন রায়
উপজেলা প্রতিনিধি
নীলফামারীতে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা ও নীলফামারী থানা পুলিশ। এসময় চুরি হওয়া একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার ও আসামিদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নের সরকারপাড়ায় গতকাল রাত ৮টার দিকে এঘটনাটি ঘটে।এসময় মোটরসাইকেলের চালক আসামী আব্দুর রহমান (২৬) দৌড়ে পালিয়ে যায়। তবে অপর দুই আসামী মো: তুহিন ইসলাম (৩৪) ও মো: আতিকুর রহমান আতিক (৩৮) পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে।আটক কৃতরা পালসার মোটরসাইকেল দিয়ে স্থানীয় আব্দুল লতিফ সরকার ওরফে লেবুকে চাপা দেওয়ার চেষ্টা করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।