সুমন রায়,উপজেলা প্রতিনিধি
নীলফামারীতে একসঙ্গে তিনটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক মা। একসঙ্গে তিন নবজাতক জন্মের খবরে পরিবারে যেমন আনন্দের বন্যা, তেমনি এলাকাজুড়েও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।জানা যায়, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সফলভাবে তিনটি ছেলের জন্ম করান স্ত্রী-প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. সুলতানা রাজিয়া (লাকী)। পুরো অপারেশন প্রক্রিয়া অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়।অপরদিকে, নবজাতকদের পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল। জন্মের পর তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের জন্য এক অভূতপূর্ব আনন্দের মুহূর্ত। একই সাথে চিকিৎসকদল ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।