মোঃ নুর উদ্দিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার ও আওয়ামী লীগের ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি
ও সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে ইউনিয়ন জামাতের
সহ-সভাপতি আবদুল আহাদের সঞ্চালনায় বাংলাদেশ জামাতে ইসলামী নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গণী চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান। এইসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন মনির, সাবেক ওয়ার্ড শ্রমিক কল্যান সভাপতি মোহাম্মদ খলিল সহ ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের কর্মীবৃন্দ সহ আরো অনেকে। সম্মেলনে বক্তব্যে তারা বলেন, আগামীতে কোরআন ও ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম ও কোরআন এর আলোকে পরিচালনা হলে দেশে থাকবেনা কোন ফ্যাসিবাদী, জুলুমবাদী৷ দল। এইছাড়া অতি দ্রুত পি আর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহবান জানান।