মোঃ আসাদুজ্জামান বিশেষ প্রতিনিধি
আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান তার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি কয়েকটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও 'আমজনতার দল' সেই তালিকায় না থাকায় তিনি এই কর্মসূচি শুরু করেছেন। তারেক রহমান মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এই অনশন শুরু করেন।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে তিনি অনশনে বসেছেন। তিনি আমরণ অনশন করছেন এবং আমজনতার দল জনসমর্থনে প্রথম ১০টি দলের মধ্যে না থাকলে রাজনীতি ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন।তার এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি তারেকের আন্দোলনকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন
আমজনতার দলের সভাপতি হলেন মিয়া মশিউজ্জামান এবং প্রতিষ্ঠাতা হলেন রেজা কিবরিয়া। প্রধান নির্বাচন কমিশনারের(সিইসি) সঙ্গে সাক্ষাতের পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ইসি মিটিংয়ে আমজনতার দলের বিষয়টি আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে তারেক রহমানের আমারন অনশনের ৪৮ ঘন্টা পার হয়ে গেছে তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে তার প্রেসার বেড়ে গেছে তার চিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তা না হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা থেকে যায়।