মাহবুবুল আলম,
জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে ফুলবাড়ীয়া থেকে রাধাকানাই ভাঙ্গা রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করেন জামায়াত ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী "অধ্যক্ষ কামরুল হাসান মিলন"। নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা সংস্কারের কাজের তদারকি করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড.মাহবুবুর রশিদ ফরাজি, উপজেলা আমির মাওলানা ফজলুল হক শামীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমন মহৎ উদ্যোগে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন এই মহান নেতা। এ সময় সংস্কার কর্মীদের সাথে স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে কাজে হাত লাগায় এলাকার সর্বস্তরের জনগণ। এ সময় তাদের মুখে এক আনন্দময় মুহূর্তের স্মৃতি ভেসে ওঠে।
উল্লেখ্য যে, বিগত সরকারের আমলে এই আসনে দীর্ঘদিন আওয়ামী লীগের এম পি ছিলেন এডভোকেট মুসলিম উদ্দিন । তার অবহেলায় সমগ্র ফুলবাড়িয়ার জনগণ নানাবিদ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো। তার মধ্যে রাস্তা ঘাট অন্যতম। নির্বাচনের পূর্বে কামরুল হাসান মিলনের এমন একটি কাজ আগামীতে জনগণের মনে স্থান করে নিতে বিশেষ ভূমিকা পালন করবে। আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে, এই নেতা ফুলবাড়িয়া সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন।