মোঃ সজিব গাজীপুর
ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা জনাব এডঃ মহিদুল ইসলাম (নয়ন) ১নং যুগ্ম আহবায়ক,রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি ।
আব্দুল কাদির ইসলাহুল বানাত (মহিলা) মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত নালিয়াটেকী যুবসমাজের সার্বিক সহযোগিতায় ১৯ অক্টোবর রবিবার আছর নামাজের পর থেকে মধ্য রাত পর্যন্ত নালিয়াটেকী মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসা কমিটির মোতওয়াল্লী অএ মাদরাসা আহবায়ক মাহফিল বাস্থবায়ন কমিটি সভাপতি জনাব আলহাজ্ব হারিছ সরদার সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা জনাব এডঃ মহিদুল ইসলাম (নয়ন) ১নং যুগ্ম আহবায়ক,রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি । প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এডঃ মহিদুল ইসলাম (নয়ন) বলেন, আমাদের প্রিয় শেষ নবী হযরত মোহাম্মদের (সা.) উম্মত হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। যে নবী অঙ্গীকার করেছেন তার উম্মতদের না নিয়ে তিনি বেহেস্তে যাবেন না। অনেক পয়গাম্বর আপসোস করেছেন যে উনারা পয়গাম্বর না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতেন তা হলে নিজেদেরকে ধন্য মনে করতেন। আমরা ধন্য, আমরা ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, আমাদের এত সৌভাগ্য যে আল্লাহর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে দুনিয়াতে আসতে পেরেছি। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে মুসলমান । মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। সে অনুযায়ী আমাদের জীবন, পরিবার, সমাজ, যত সুন্দর হওয়ার কথা, আমার মনে হয় আমরা ততটা সুন্দর হতে পারি নাই। কারণ হল, যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে যে পথে আমাদের চলার কথা , আমরা সেই পথে পরিচালিত হচ্ছি না। আমরা ইসলামের অনুসারী, মুসলমান। আমরা যদি ইসলাম অনুসরণ না করি তাহলে মুসলমানের মধ্যে নাম লেখা কঠিন।
তিনি বলেন, আমরা ইসলামের যে সমস্ত ফরজ কাজ, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত আমরা সেগুলো অনেকেই অনুসরণ করি না। আমরা যদি সত্যিকারের অর্থে মুসলমান হতে চাই। তাহলে আমাদের ইসলাম অনুসরণ করা দরকার। বিশেষ করে ইসলামের মূল হল নামাজ। আমরা যতই ইবাদত করি, যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সহিহভাবে আদায় করি, তা হলে খাওয়া-দাওয়া, চলাফেরা, প্রস্রাব-পায়খানা, ঘুম সবকিছুর মধ্যেই ইবাদত আছে। আর যদি আমরা নামাজ সহিহভাবে আদায় না করি তাহলে এগুলোর মধ্যে ইবাদত কতটুকু সেইটা আল্লাহ পাকই ভাল জানেন। মুসলমান হিসাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সহিহভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন , জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী এক জননন্দিত প্রার্থী এলাকা জুড়ে দৃষ্টান্ত স্থাপন করছেন। সাধারণ মানুষের পাশে থেকে, দরিদ্র ও অসহায়দের সহায়তা করে চলেছেন নিরলসভাবে। তার এ মানবিক কর্মকাণ্ড ইতিমধ্যে আলোড়ন তুলেছে স্থানীয়দের মাঝে।
এলাকার বিভিন্ন স্থানে গিয়ে তিনি চিকিৎসা, খাদ্য সহায়তা, এবং গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের প্রতি তার শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল মনোভাব তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিচ্ছে। বাচ্চু ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই
উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে মহিদুল ইসলাম (নয়ন) বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এতো বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। তিনি অসুস্থ। উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ , গুলজার হোসেন জান্নাত (সহকারী পাবলিক প্রসিকিউটর)গাজীপুর জেলা ও দায়রা জজ ,নাজমুল খান (রাজাবাড়ী উইনিয়ন ছাএদল), জাহিদুল ইসলাম প্রান্ত, এ এস এম আশরাফ,মোঃ বিল্লাল হোসেন ,রাসেল,আরিফ পলান ,মোক্তাদির হোসেন বুল্বুল,দেলোয়ার হোসেন মোকামী,তামিম মোকামি,সুরুজ মিয়া,মহিউদ্দিন,প্রমুখ।
প্রধান বক্তা মুফাসসীরে কোরআন, শায়েখ মুফতী আলী হাসান ওসামা (মহাসচিব আজমতে সাহারা বাংলাদেশ) এতে দ্বিতীয় বক্তার ওয়াজ ফরমান মুফাসসিরে কোরআন, মুফতী সফিউল্লাহ ,খতিব আব্দুস সাত্তার জামে মসজিদ শ্রীপুর গাজীপুর। মুফতী উমর ফারুক হাবিবী ,(খতিব ও ইমাম বাইতুন জামে মসজিদ নালিয়াটেকী, শ্রীপুর, গাজীপুর) ওয়াজ মাহফিল পরিচালনা করেন অএ মাদরাসা মুহতামিম মুফতী ইলিয়াস হুসাইন।