মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মুশুল্লি জামতলা এলাকায় মোটরসাইকেল বহরসহ গণমিছিলকে স্বাগত জানান দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিশাল গণমিছিলটি নান্দাইল জামতলা থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক হয়ে নান্দাইল চৌরাস্তা, নান্দাইল সদর বাজার প্রদক্ষিণ করে কানুরামপুর গোলচত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।গণমিছিল চলাকালে নেতাকর্মীদের পদচারণায় নান্দাইল শহর কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে কাজ করবে। তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব, যুগ্ম আহবায়কবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।