নাটোর স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর কবির,
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে এবং তাহের ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্লাড সুগার (RBS) পরীক্ষা, ব্লাড প্রেসার মাপা, রক্তের গ্রুপ নির্ণয়, অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা এবং BMI পরীক্ষা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন তাহের ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মো. শামস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জনাব মো. আলতাফ হোসেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. জুবায়ের জাহাঙ্গীর। । সারাদিনব্যাপী অভিজ্ঞ ডাক্তারদের একটি দল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
স্বাস্থ্যসেবার পাশাপাশি আয়োজকরা জানান বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার এই উদ্যোগের অংশ হিসেবে তাহের ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, স্বদেশ ডায়াগনস্টিক ক্লিনিক বনপাড়া, পাটোয়ারী জেনারেল হাসপাতাল, বনপাড়া ট্রমা সেন্টার ও বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালে প্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ এবং রেডিওলজি পরীক্ষায় ১০ শতাংশ ছাড়ে সেবা গ্রহণ করতে পারবেন রোগীরা।
স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসা পৌঁছে দিতে এ ধরনের আয়োজনকে স্থানীয়রা প্রশংসা করছেন।