আল্-মামুন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
নাটোরের গুরুদাসপুরে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যগুদামে অভ্যান্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার (৫মে) সকাল ১১ টার দিকে খাদ্যগুদামে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
আযোজক সুত্র জানায়, চলতি মৌসুমে গুরুদাসপুরে ৩৬ টাকা কেজি দরে ৩৩৬ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১৯০৪ মে.টন চাল সংগ্রহ করবে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশীদ, চালকল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অটোমেটিক রাইস মিল মালিক একেএম নবীর উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর চুক্তিবদ্ধ ২০টি চাতাল ও চালকল থেকে লক্ষ্যমাত্রার চাল সংগ্রহ করা হবে। আর কৃষকরা দালাল বা মধ্যস্বত্ত ছাড়াই এ্যাপসের মাধ্যমে নিবন্ধনের পর তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন।