মো: জহিরুল ইসলাম নকলা(শেরপুর)
শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহুদিন পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
৯ই সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে হাসপাতালের ভেতরে বিভিন্ন প্যাথলজি/ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষে দালালি করার দায়ে মৌসুমি আক্তার (স্বামী: হায়তুল্লা, গ্রাম: আরিয়াকান্দা) নামের এক নারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০ টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।
অভিযান চলাকালে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান ও তার পুলিশ টিম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে যেকোনো অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।