1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নকলায় এসডিএফ এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

নকলায় এসডিএফ এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
240

নকলায় এসডিএফ এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

শেরপুরের নকলায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন অলাভজনক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জীবিকায়ন বিষয়ক উপজেলা স্টেকহোল্ডার অংশগ্রহণকারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের বকুল সভাকক্ষে এসডিএফ শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তানজিনা আলম আরএম, আইসিবি, ইয়থ এন্ড গভর্নেন্স, এসডিএফ ময়য়মনসিংহের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়।
এসডিএফ’র বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্স এন্টারপ্রিনারশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রজেক্টের উপজেলা স্টেকহোল্ডার কর্মশালায় মো: গোলাম মোস্তফা জেলা ব্যবস্থাপক, এসডিএফ, শেরপুরের সভাপতিত্বে উক্ত কর্মশালার লক্ষ-উদ্দেশ্য নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
মো: ইয়াকুব আলী, আরএম, কমিউনিটি ফাইনান্স এন্ড লাইভলিহুড, এসডিএফ ময়য়মনসিংহ অঞ্চল।
ইয়াকুব আলী বলেন, দরিদ্র- অতিদরিদ্র নারীদের ক্ষমতায়ন ও উদ্দোক্তা উন্নয়নের লক্ষে এসডিএফ ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের সংযোগ স্থাপন এবং সকল দপ্তর থেকে আরইএলআই এর অংশীজনদের মাঝে সেবা প্রাপ্তি নিশ্চিত করনই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে নকলা উপজেলার ২৫টি গ্রামের ৪ হাজার ৩৩২টি পরিবারকে তাদের দক্ষতা উন্নয়ন, আয়বৃদ্ধি মূলক কার্যক্রম, অফিস ঘর নির্মানসহ বিভিন্ন তহবিল বাবদ ৯ কোটি ৭৬ লক্ষ ৪০ হাজার ৩৪৮ টাকা দেয়া হয়েছে। এর ফলে গ্রামের যুব নারী ও ক্ষুদ্র উদ্দোক্তাগন তাদের পরিবারে আয় বৃদ্ধিসহ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। উদ্দোক্তাগনের টেকসই উন্নয়নের লক্ষে সকল স্টেকহোল্ডার এর সার্বিক সহায়তা প্রয়োজন । কর্মশালায় সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন ননী গোপাল সরকার, জেলা কর্মকর্তা (লাইভলিহুড), এসডিএফ, শেরপুর জেলা।
এ সময়, সরকারী বে-সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, সরাসরি লসহায়তা প্রাপ্ত নারী প্রতিনিধিসহ বাস্তবায়নকারী সংস্থা এসডিএফএর জেলা, উপজেলা ও ক্লাষ্টার পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অংশগ্রহনকারীগন স্ব-স্ব প্রতিষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও জীবিকা উন্নয়নে সহায়তার ক্ষেত্র সমূহ তৈরির পাশাপাশি লক্ষিত জনগোষ্ঠিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট