মোঃ রাসেদ আলী স্টাফ রিপোটার নওগাঁ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নওগাঁ জেলার পত্নীতলার উমরপুর জামে মসজিদে আজ জুমার নামাজের পর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমরপুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়াট সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য সকল স্তরের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দোয়ার আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।দলটি আশা প্রকাশ করে জানায়, জনগণের দোয়া ও চিকিৎসকদের প্রচেষ্টায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।