মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি:
জেলা গোয়েন্দা শাখা নওগাঁর মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই স্থানে ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টায় নওগাঁ সদর থানার মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো শয়ন বয়স ৩১ পিতা নজরুল সাং পাড় বোয়ালিয়া থানা ও জেলা নওগাঁকে গ্রেফতার করে ডিবি পুলিশ
একই দিনে রাত ১০টা ৩০ মিনিটে আরেকটি অভিযানে ইয়াবা কেনাবেচার অভিযোগে দুইজনকে আটক করা হয়। ধামইরহাট থানার মরলো এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ শান্তনা বয়স ৩৫ পিতা তফসের এবং মহাদেবপুর থানার সরমইর এলাকা থেকে সুইট বয়স ৩০ পিতা আব্বাসকে গ্রেফতার করা হয়
ডিবি পুলিশ জানায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন। নওগাঁকে মাদকমুক্ত করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান
নওগাঁকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।