শিশির আহমেদ - ধামরাই
ঢাকার ধামরাইয়ের বিশিষ্ট যুবদল নেতা ও শিক্ষক এস. এম. লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৫ নভেম্বর) রাতে ধামরাই থেকে তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।্সূত্র জানায়, সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা শিক্ষক নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এস. এম. লুৎফর রহমান। নির্বাচনের দিন দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে, যেখানে তিনি নিজেও আহত হন।
পরে এ ঘটনায় মারামারির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাকে আসামি করা হয়। সেই মামলার ভিত্তিতেই বুধবার রাতে ধামরাইয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধামরাই থানার একটি সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়দের ভাষ্য, এস. এম. লুৎফর রহমান একজন জনপ্রিয় শিক্ষক ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।