প্রভাতী প্রতিবেদন
গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়া চালা এলাকায় এক ১৬ বছর বয়সী কিশোরী (লিজা মনি) ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্তকে আটক করা হলেও, ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গুরুতর অভিযোগের সত্যতা যাচাই না করে কর্তব্যরত এস আই সুজন মিয়া কর্তৃক একটি মুচলেকা লিখে নেওয়ার ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ঘটনাক্রমে যা ঘটেছিল জানা যায়, গত ৭ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাতে পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়া মোঃ ইসমাইল হোসেন (২৫)-এর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে জয়দেবপুর থানার এস আই সুজন মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ উঠেছে, তিনি তাৎক্ষণিকভাবে আইনি প্রক্রিয়া শুরু না করে, একটি মুচলেকা লিখে নেন। এস আই সুজন মিয়া লিখিত মুচলেকায় উল্লেখ করেন ছেলে ও মেয়ের সাথে কোনো খারাপ সম্পর্ক নেই মানুষের কুৎসা রটনা করছে, এবং ছেলে মেয়েকে একসাথে রুমে আটকে রাখা হয়েছিল তা নিয়ে মেয়ে এবং ছেলে পক্ষ কারো কোনো অভিযোগ নেই।
এই মুচলেকায় এলাকার সম্মানিত কিছু ব্যক্তির স্বাক্ষরও নেওয়া হয়। সাধারণ মানুষের প্রশ্ন ও আইনি ত্রুটি ধর্ষণ একটি অ-আপসযোগ্য (Non-Compoundable) এবং আমলযোগ্য (Cognizable) অপরাধ। আইনি বিশেষজ্ঞরা বলছেন, এমন গুরুতর অভিযোগ উঠলে পুলিশ কোনোভাবেই মুচলেকা বা আপস করতে পারে না, বরং তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক ও আইনি প্রক্রিয়া শুরু করতে বাধ্য। এস আই সুজন মিয়ার এই পদক্ষেপে জনমনে প্রশ্ন উঠেছে আইনের লঙ্ঘন ধর্ষণের মতো অপরাধে মুচলেকা নেওয়া কি আইনের সুস্পষ্ট লঙ্ঘন নয়? সময়ক্ষেপণ সকালে মুচলেকা দিয়ে ধামাচাপার চেষ্টা করার পর, সন্ধ্যায় কেন অভিযুক্তকে গ্রেফতার করা হলো?

মুচলেকা নিয়ে বিতর্ক সৃষ্টির পর এবং সন্ধ্যায় ভুক্তভোগী লিজা মনি থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্ষণের জবানবন্দি দেওয়ায় পুলিশ শেষ পর্যন্ত অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেনকে আটক করে। তবে, মুচলেকা লিখে দিয়ে আইনি প্রক্রিয়া ব্যাহত করার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, কর্তব্যরত এস আই সুজন মিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের এই নীরবতা স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
স্থানীয় সমাজকর্মী ও মানবাধিকার কর্মীরা বলছেন, ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের প্রাথমিক ভূমিকা যদি এমন প্রশ্নবিদ্ধ হয়, তবে তা অপরাধীদের উৎসাহিত করবে। সাধারণ জনগণ অবিলম্বে এসআই সুজন মিয়ার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।