রবি মিয়া, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বাস্থ্য বিভাগের মোট ১০ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, এদের মধ্যে সহকারী স্বাস্থ্য পরিদর্শক থেকে স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৩ জন এবং স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৭ জন।সহকারী স্বাস্থ্য পরিদর্শক থেকে স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্তরা: ১. সুদীপ কুমার ভট্টাচার্য ২. সুরাইয়া বেগম ৩. মহিজুন নেছা স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্তরা:
১. মোঃ মুজাহিদ মিয়া ২. মোঃ নজরুল হুদা ৩. মোঃ ইনজিল হক ৪. জালাল উদ্দিন ৫. আব্দুল কুদ্দুস ৬. মাহমুদুল হক ৭. দীপক রঞ্জন তালুকদা পদোন্নতিপ্রাপ্তরা বলেন, আমরা সরকারের এই স্বীকৃতিতে আনন্দিত। ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাব।ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য প্রদান কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন,পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তাকে অভিনন্দন জানাচ্ছি। তাঁদের দায়িত্ব ও আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। এই পদোন্নতি তাঁদের কর্মদক্ষতার স্বীকৃতি।