রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর সেলবরষ গ্রামে ২০২৪-২০২৫ অর্থবছরের, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ধানের আধুনিক জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় এ অনুষ্ঠান হয়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি
উন্নয়ন প্রকল্পের বোরো ধানের আধুনিক জাত সম্প্রসারণের মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আসয়াদ বিন খলিল রাহাত,
উপসহকারী কৃষি কমকর্তা মো.রায়হান হোসেন হৃদয়ের সঞ্চালনে বক্তব্য দেন, মো.ফারুক আহাম্মেদ অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ, ওমর ফারুক উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ, এবং কৃষক আরিফ আহম্মেদ,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন
বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি লাভজনক একটি পেশা। আমরা যদি নিজেরা পেঁপে, আলু, লাউসহ নানা ধরনের সবজি উৎপাদন করি, তাহলে বাজার থেকে কিনতে হবে না এবং শরীরের জন্যও তা হবে উপকারী। বর্তমানে বাজারে অনেক পণ্য কেমিক্যাল দিয়ে সংরক্ষণ ও বাজারজাত করা হয়। তাই নিজস্ব উৎপাদন নিরাপদ ও লাভজনক।
বিধান-৮৮ জাতের ধানে পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং ফলনও বেশি হয়। তাই সবাইকে কৃষি উৎপাদনে এগিয়ে আসতে হবে, নিজের পরিবারকে স্বনির্ভর করতে হবে।